বালুভর্তি ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড়বিল সড়কে পাঞ্জারাম পাড়া মসজিদের মোড়ে বালুভর্তি ট্রক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আয়ুব আলী (৩৯) নামের এক যুবক নিহত হয়েছে। সে বড়বিল এলাকার মৃত আব্দুল ছাদেকের পুত্র। সে ২ মেয়ে ও ১ পুত্র সন্তানের জনক।
বৃহস্পতিবার (১৮ই মে ২০২৩) সকালে বৃষ্টি অবস্থায় সড়ক পথে বড়বিল থেকে বালুভর্তি ট্রাক্টর মানিকছড়ি আসছিল। এ সময় মানিকছড়ি থেকে মো. আইয়ুব আলী নিজ বাড়িতে ফেরার পথে বড়বিল সড়কের ঐ মোড়ে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক গুরুত্ব আহত হলে স্থানীয়রা তাকে উপজেলা হাসপাতালে আনলে চিকিৎসক ডা. মহি উদ্দীন তাকে মৃত্যু ঘোষণা করেন।
মোটরসাইকেল চালক নিহতের বিষয়টি নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম বলেন, নিহতের সুরতহালের কাজ চলছে এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ট্রাক্টর দুইটি পুলিশ হেফাজতে আনা হয়েছে। আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল