সীমান্তে বন্যহাতির আক্রমণে জানমাল ও সম্পদ রক্ষার্থে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক
সীমান্তে বন্য হাতির আক্রমণ হতে জানমাল ও সম্পদ রক্ষার্থে ভারত ও বাংলদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মাঝে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) দিনব্যাপী বিভিন্ন সময়ে বিজিবির ময়মনসিংহ সেক্টরের দায়িত্বপূর্ণ তিনটি ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) সীমান্ত এলাকার ২৬টি স্থানে পতাকা বৈঠকের আয়োজন করে। এরআগে গত বুধবার সংশিষ্ট বিওপি এলাকার জনসাধারণদের সাথে নিয়ে সচেতনামূলক সভার আয়োজন করে বিজিবি।
পতাকা বৈঠকে সম্প্রতি সময়ে ভারত হতে বন্যহাতির উপদ্রব বৃদ্ধি, বন্যহাতির আক্রমণে কয়েকজন বাংলাদেশী নাগরিক নিহত ও আহত, হাতির দ্বারা ফসলি জমির পাকা ধান নষ্ট এবং জনবসতি এলাকায় প্রবেশ করে গাছপালা ও বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতি সাধন এই সকল বিষয়ে প্রতিরোধমূলক প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণে বিজিবির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। এব্যাপারে বিএসএফের কোম্পানী/ক্যাম্প কমান্ডারগণ যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ^াস প্রদান করেন। এছাড়াও সীমান্ত সংশ্লিষ্ট অন্যান্য বিষয়সমূহ নিরসনকল্পে উভয়পক্ষ সার্বিক সহযোগীতা প্রদানের বিষয়েও আলোচনা হয়। দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকার আশাবাদ ব্যক্ত করে শান্তিপূর্ণ পরিবেশে পতাকা বৈঠকগুলো শেষ হয়।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুর রহমানের কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান