ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

কলমাকান্দায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক মামলায় বিএনপি’র দুই নেতা গ্রেপ্তার


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৫-২০২৩ বিকাল ৫:৫৫

নেত্রকোনার কলমাকান্দায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক মামলায় বিএনপি’র দুই নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১৮ মে) রাতে উপজেলা সদরের ডাকবাংলা মোড় থেকে তাদেরকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার সকালে পুলিশ বাদি হয়ে বিএনপি’র ২৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে আটককৃতদের জেলা আদালতে প্রেরণ করে পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম (৪০) ও কলমাকান্দা সদর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি সাহাব উদ্দিন (৪১)।

এ বিষয়ে উপজেলা যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যায় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। শান্তিপূর্ণ মিছিলটি ডাকবাংলা মোড়ে পৌছা মাত্রই পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। তরিকুল ইসলাম ও সাহাব উদ্দিনকে আটক করে। বৃহস্পতিবার সকালে আমাদের ২৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে পুলিশ।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক মামলায় তরিকুল ইসলাম ও সাহাব উদ্দিন নামের দুজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন