ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সোনারগাঁয়ে ব্যবসায়ীর বাড়িতে দূধর্ষ ডাকাতি নগদ টাকা ও স্বর্ণালংকার লুট


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ১৮-৫-২০২৩ বিকাল ৬:৫

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মহজমপুর এলাকায় গত বুধবার দিবাগত রাতে শহিদুল্লাহ সরকার নামে এক ব্যবসায়ীর বাড়িতে দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা অস্ত্রের মূখে ঘরের সবাইকে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খবর পেয়ে সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম, পরিদর্শক তদন্ত আহসান উল্লাহ, তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী ও জামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় ওসি মাহাবুব আলম ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দেন। 
ব্যবসায়ী শহীদুল্লাহ সরকার জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে ১০/১৫ জনের একটি ডাকাত দল আগ্নেয়াস্ত্রসহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় ডাকাতরা অস্ত্রের মূখে ঘরের সবাইকে জিম্মি করে তাকে ছুরিকাঘাত করে আহত করে। এক পর্যায়ে তাকে চাদর দিয়ে বেঁধে তার সমস্ত শরীর ঢেকে দিয়ে ডাকাতরা ঘরের সকল কক্ষে প্রবেশ করে আলমারি ও ওয়্যার ড্রপ ভেঙ্গে ৪ ভরি স্বর্ণালংকার, মোবাইল সেট ও নগদ ৮ লাখ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তাৎক্ষনিক রাতে ডাকাতির খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, ইতোমধ্যে ডাকাত চিহ্নিত করতে কাজ শুরু করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন