ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে অপ্রাপ্ত বয়ষ্ক ও অদক্ষ চালকের কারণে প্রাণ হারালো শ্রমিক


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৮-৫-২০২৩ রাত ৮:৪০

জয়পুরহাটের আক্কেলপুরে অপ্রাপ্ত বয়ষ্ক ও অদক্ষ ট্রাক্টর চালকের কারণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের নলডাঙ্গা খাগড়াপাড়া গ্রামে ঘটেছে।

নিহত ধান কাটা শ্রমিক আলম হোসেন (৪০) ওই গ্রামের মৃত মাজেম হোসেনের ছেলে এবং সাংসারিক জীবনে এক ছেলে ও এক মেয়ের জনক।ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৪ টায় পার্শ^বর্তী ক্ষেতলাল উপজেলার আমিড়া মাঠ থেকে নয় জনের একদল ধানকাটা শ্রমিক ধান কেটে আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের নলডাঙ্গা খাগড়াপাড়া গ্রামের ধানের মাালিক কাজেম আলীর বাড়িতে আসার পথে ওই গ্রামের প্রবেশ মুখে মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। এতে গাড়িতে থাকা অন্যান্যরা লাফিয়ে প্রাণে বাঁচলেও শ্রমিক আলম হোসেন ধানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা ধান সড়িয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনার পর থেকে ট্রাক্টারটির চালক ও মালিক পলাতক রয়েছে।

ট্রাক্টরটির চালক অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক হওয়াই দূর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। গাড়িটির মালিক সুজন যাকে তাকে দিয়ে গাড়িটি চালিয়ে নেয় বলেও স্থানীয়রা অভিযোগ করেন।ট্রাক্টরটিতে থাকা অপর এক শ্রমিক মিঠু হোসেন বলেন, ‘জমি থেকে ধান কেটে গাড়িতে ধানসহ আমরা সাত জন আসছিলাম। শুরু থেকেই চালক বেপরোয়াভাবে চালাচ্ছিল। নিষেধ করার পরও সে শোনেনি। অতিরিক্ত গতি নিয়ে মোড় ঘুরতে গিয়ে ট্রাক্টর উল্টে গিয়ে দূর্ঘটনাটি ঘটে’।আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক বলেন, ‘দূর্ঘটনার বিষয়ে আমরা খবর পেয়েছি’।   

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ