ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

নাঙ্গলকোটে বিভিন্ন জনপ্রিয় পত্রিকার নাম ব্যবহার করে মিথ্যা প্রচার


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৮-৫-২০২৩ রাত ৯:১৮
কুমিল্লা নাঙ্গলকোটে বিভিন্ন জনপ্রিয় পত্রিকার নাম ব্যবহার করে মিথ্যা প্রচারনার অভিযোগ উঠেছে নব গঠিত নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ সভাপতি  অধ্যক্ষ আবু ইউসুফ সমর্থকদের বিরুদ্ধে।
 
জানাযায়, কুমিল্লা নাঙ্গলকোটে ' আবু ইউসুফ ভাইয়ের সমর্থক' নামক একটি ফেসবুক পেইজ থেকে গত পহেলা মে নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগের  সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ ভূঁইয়ার ছেলে কানাডার উদ্দেশ্য রওনা হলে 'সকালের সময়' পত্রিকার লোগো ব্যবহার করে 'সকালের সময় আপডেট নিউজ, লিখে সকলের কাছে দোয়া চেয়ে একটি মিথ্যা সংবাদ প্রচার করা হয় যা অস্ত্র পত্রিকায় প্রকাশিত হয়নি।
 
পরবর্তীতে গত ১০ মে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফের জন্মদিনে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের সাথে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন এমন তথ্য দিয়ে বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, যুগান্তর, কুমিল্লা নিউজ, আমাদের সময় ডটকম এসকল পত্রিকার নাম ও লোগো ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রচার করেন। যায় সমস্ত পত্রিকায় প্রকাশিত হয়নি।
 
এ বিষয়ে আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ বলেন, আপনি এত কথা বলেন কেন, তা শুধু ফেসবুকে দেয়া হয়েছে, তাতে কি হয়েছে । এই ফেসবুক পেইজ কে ব্যবহার করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এ বিষয়ে আমার জানা নেই কে বা কাহারা এই ফেসবুক পেইজ ব্যবহার করছে কিছুই জানিনা। আমার একমাত্র ফেসবুক আইডি প্রিন্সিপাল আবু ইউসুফ এছাড়া আমার আর কোন ফেইসবুক নেই।
 
তিনি আরো বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেও ফেসবুক পেইজ ব্যবহার হচ্ছে, তা তিনিও জানেন না কে ব্যবহার করছে, তাহলে আমি কিভাবে জানবো যে আমার নামে এই পেইজ কে ব্যবহার করছে। অথচ তিনি এই সব পত্রিকার কাটিং তার নিজ আইডিতেও তা শেয়ার করেছেন।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে একই দিনে মাদকবিরোধী জোরালো অভিযান

জেলা ট্রেজারি পরিদর্শন ও ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার

চট্টগ্রাম বন একাডেমির পরিচালক আমিনুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার

সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা

বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা

পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি

রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ

বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান