ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

টাকার লোভেই বন্ধুকে খুন, গ্রেফতার ২ বন্ধু


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৯-৫-২০২৩ দুপুর ১০:৪৬

ঢাকার সাভারের আশুলিয়ায় টাকার লোভে ফারাবি আহমেদ হৃদয় (২১) নামের এক কলেজ ছাত্রকে হত্যার পর মুক্তিপণ দাবির ঘটনায় অপহরণের দশ দিন পর তারই দুই বন্ধুকে গ্রেফতার ও একটি পুকুর থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৪ টার দিকে  আশুলিয়ার মোজারমিলের শিববাড়ি এলাকার ইস্টার্ন হাউজিং এর একটি পুকুর থেকে নিহতের ভাসমান বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এর আগে আশুলিয়ার জামগড়া, টাঙ্গাইল ও রাজধানীর পল্লবী এলাকা থেকে তাদের আটক করা হয়।

নিহত মো. হৃদয় আশুলিয়ার জামগড়া এলাকার ফজলুল হক মিয়ার ছেলে। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্র। গত ৮ মে জামগড়ার বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জের সদর থানার পশ্চিম দাস পাড়া গ্রামের বাবুল হোসেনর ছেলে ময়েজ হোসেন পরান (২২)। তিনি আশুলিয়ার জামগড়ায় শফিকের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ফার্ণিচারের দোকানে কাজ করতেন। গতকাল বুধবার রাত ১০ টার দিকে আশুলিয়ার জামগড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অপরজন হলেন বগুড়া জেলার সোনাতলা থানার মহেশপাড়া গ্রামের মো. তাহেলুল ইসলাসের ছেলে সুমন মিয়া বাপ্পী (২৫)। তিনি আশুলিয়া শ্রীপুরে দারোগ আলীর বাড়িতে ভাড়া থেকে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করতেন। তাকে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের সখীপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৪।

র‌্যাব-৪ জানায়, গত ৮ মে সকাল ১০ টার দিকে পরাণ বন্ধু ফারাবী আহমেদ হৃদয়কে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে যায়। পরে জিম্মী করে পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। তবে সেদিন দুপুর তাকে হত্যা করে লাশ প্লাস্টিকের বস্তায় ভরে রাখে। পরে বিকাল ৪ টার দিকে শ্রীপুরের একটি পুকুরে বস্তাবন্দি করে লাশ ফেলে দেয়। দুই দিন পর আসামিরা আবার ওই পুকুরে লাশ ভেসে উঠেছে কিনা দেখতে যায়। তারা লাশ ভেসে উঠা দেখতে পেয়ে আবার লাশ উপরে তুলে ৮/১০ টি ইট বস্তার ভেতরে ভরে পুকুরে ডুবিয়ে দেয়।

র‌্যাব -৪ এর সিইও লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আব্দুর রহমান বলেন, আসামিরা অর্থনৈতিকভাবে দুর্বল ছিল। পক্ষান্তরে ভিকটিমের পরিবার সমৃদ্ধশালী ছিল। তারা ভিকটিমের ধনসম্পদ দেখে লোভে পরে যায় এবং পরিকল্পনা করে যে হৃদয়কে অপহরণ করে মুক্তিপণ আদায় করবে। পরিকল্পনা অনুযায়ী গত ৮ মে সকাল ১০ টার দিকে হৃদয়কে পরাণের বাসায় ডেকে নিয়ে জিম্মি করে ৫০ লাখ টাকা দাবি করে। পরে দুপুরে হৃদয়কে ৪ জন মিলে শ্বাসরোধ করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হতে বালিশ চাপা দিয়ে আরও কিছুক্ষণ ধরে রাখে আসামিরা। এদিন বিকেল ৪ টার দিকে তারা বস্তাবন্দি লাশ নিয়ে ওই পুকুরে ফেলে দেয়। তিনি বলেন এখান থেকে শিক্ষা নিতে হবে বন্ধু নির্বাচনে অবশ্যই সতর্ক হতে হবে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার