ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

খুলনার ৪ হাসপাতালে মৃত্যু নেই


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৭-২০২১ দুপুর ১১:৫০

খুলনার চারটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। শুধুমাত্র খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের চারজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল৮টা থেকে আজ শনিবার (৩১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিট, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিট, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার ৮জন, বৃহস্পতিবার ১৬ জন ও বুধবার খুলনায় ১১ জনের মৃত্যু হয়েছিল। গত ৯ জুলাই ২৭ জনের মৃত্যু হয়েছিল, যা ছিল এ পর্যন্ত খুলনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনা নগরীর নিরালা এলাকার শামীম আক্তার (৩৫), ফুলতলার সাথী বেগম (৩২), রূপসার পলি (৩৫) ও খুলনা সদরের রাজু (২২)। এ হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৩৩ জন। যার মধ্যে রেড জোনে ৫০ জন, ইয়ালো জোনে ৪৯ জন, আইসিইউতে ২০ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে কারো মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪২ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ২ জন রোগী ভর্তি হয়। আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন একজন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন, তারমধ্যে ১৬ জন পুরুষ আর ২৪ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন।

সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে টানা চার দিন কোনো রোগীর মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৬১ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ৯ জন। গতকাল এ হাসপাতালে ২১ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের পজেটিভ শনাক্ত হয়েছে।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্তাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরো ৭০ জন। আইসিইউতে রয়েছেন তিনজন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১১ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।

এমএসএম / জামান

ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন

হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত

রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান

সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সমাবেশ

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সভা

পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;

দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালি