ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

মোহনগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৫-২০২৩ বিকাল ৫:৫২

হাওরে মাছ ধরতে গিয়ে নেত্রকোনার মোহনগঞ্জে সুমন বর্মণ (৩০) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় রুবেল বর্মণ নামে আরেক জেলে আহত হন। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের বরান্তর গ্রামের সামনের হাওরে বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত সুমন বর্মণ বরান্তর গ্রামের মনমোহন বর্মণের ছেলে। আর আহত রুবেল বর্মণ নিহতের প্রতিবেশী।নিহত ও আহতের প্রতিবেশী নারায়ণ বর্মণ বলেন, সকালে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হওয়ার সময় বাড়ির সামনে হাওরে মাছ ধরতে যায় সুমন, রুবেল বর্মণসহ আরও অনেকে। হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটের সুমন ও রুবেল দুজনে আহত হয়। কাছাকাছি থাকা অন্য জেলেরা গুরুতর আহত সুমনকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন, এ বিষয়ে সুমনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন