৬ লক্ষ টাকা মূল্যমানের তক্ষকসহ দুজন আটক
ছয় লক্ষ টাকা মূল্যমানের বিরল প্রজাতির একটি তক্ষকসহ দুজনকে আটক ও দুইটি মেবাইল জব্দ করেছে র্যাব-১৪। আটকরা হলেন- কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার উজানভড়াটিয়া গ্রামের মৃত আ. হামিদের ছেলে মো. মোস্তাকিম (৩২) ও একই উপজেলার আশুতিয়া গ্রামের মৃত আলীর ছেলে মো. মানিক (৫০)।
শুক্রবার (১৯ মে) র্যাব-১৪ (সিপিসি-২) এর কিশোরগঞ্জের কোম্পানী কমান্ডার ও উপ-পরিচালক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান এসব নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি অবৈধ বন্যপ্রাণী বিক্রয় চক্র দেশের বিভিন্ন অঞ্চল ও স্থান হতে বন্যপ্রাণী শিকার করে অবৈধভাবে পাচার করে বিক্রয় করে আসছে। এ তথ্যের যাচাইয়ে র্যাব গোয়েন্দা নজরদারী চালিয়ে সত্যতা খুঁজে পায়। পরে গত বৃহস্পতিবার (১৮ মে) রাতে কিশোরগঞ্জের করিমগঞ্জে আশুতিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তক্ষকসহ দুজনকে আটক করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা সিলেট জেলা হতে ছয় লক্ষ টাকার বিনিময়ে বিক্রয়ের উদ্দেশ্যে তক্ষকটি সংগ্রহ করার কথা স্বীকার করেছে। ধৃত আসামিদের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় বন্যপ্রাণী আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান