মধ্য রাত থেকে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ, কঠোর অবস্থানে নৌ পুলিশ
মাছের সুষ্ঠু প্রজনন ,উৎপাদন, সামুদ্রিক মৎস্য সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য বঙ্গোপসাগরে মধ্যরাত থেকে শুরু হচ্ছে সমুদ্রে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা। তাই সাগর থেকে জাল উঠিয়ে ক্ষোভ আর হতাশা নিয়ে তীরে ফিরতে শুরু করেছে জেলেরা।
জেলেরা জানিয়েছেন, নিষেধাজ্ঞা আর বৈরী আবহাওয়ায় নাকাল তারা। একটানা মাছ ধরা বন্ধ থাকায় কর্মহীন জেলেদের পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ দিন কাটাতে হবে। ধারদেনায় জর্জরিত অনেকেই পেশা ছাড়তে বাধ্য হবে
কেউ ঘাটে এসে নোঙর করেছে আবার কেউ তীরে ফেরার জন্য সমুদ্র থেকে রওনা হয়েছে। তবে বৈরী আবহাওয়া আর একের পর এক নিষেধাজ্ঞায় নাকাল সাগর উপকূলের জেলেরা। তাই তাদের চোখেমুখে হতাশার ছাপ। নিষেধাজ্ঞার আগে মাছ শিকার করে কিছু পুজি করে রাখবে, এবার তাও পারেনি বৈরী আবহাওয়ার কারণে। দীর্ঘ সময় বেকার কাটিয়ে ধার দেনায় জর্জরিত হয়ে পরেছেন অনেকে।
জেলেরা জানান, সামনের বর্ষায় ইলিশের ভরা মওসুম। সে সময়টাতেই থাকবে নিষেধাজ্ঞা। তাই নিষেধাজ্ঞার সময় কমিয়ে আনার দাবি তাদের।কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন,নিষেধাজ্ঞার সময় যাতে অবৈধভাবে কেউ মাছ শিকার করতে না পারে সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী এবং মৎস্য বিভাগ যৌথভাবে কাজ করবে। কর্মহীন জেলেদের খাদ্য সহায়তা হিসেবে ৮৬ কেজি করে চাল বিতরণ করা হবে।
নৌ পুলিশের বরিশাল অঞ্চলের দায়িত্বে থাকা পুলিশ সুপার মো. কফিল উদ্দিন বলেন, কঠোর নজরদারি আরোপ করা হয়েছে যেন কোনো জেলে ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যেতে না পারে। এ সকল নৌ পুলিশ স্টেশন সমূহের কাছে সকল ফিশিং বোট ও ট্রলারের তথ্য রয়েছে এবং এই ট্রলারগুলো কোথায় অবস্থান করছে সেদিকেও দৃষ্টি রাখবে নৌ পুলিশ।সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বাড়াতে ২০ মে থেকে ২৩ জুলাই সমুদ্রে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। এসময় ইলিশ শিকার ও পরিবহন সম্পূর্ণ অবৈধ। সাগর পারের এ জেলায় ৭৫ হাজার নিবন্ধিত জেলে রয়েছে। এরমধ্যে সমুদ্রগামী নিবন্ধিত জেলের সংখ্যা ৪৯ হাজার।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
Link Copied