ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

এক বছরের জন্য নিষিদ্ধ তিন লঙ্কান ক্রিকেটার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১-৭-২০২১ দুপুর ১২:১০

করোনা প্রাদুর্ভাবে কোণঠাসা সারাবিশ্ব। তবে জৈব সুরক্ষার বলয়ের মাধ্যমে মাঠে ফিরেছে ক্রিকেট। সেই জৈব সুরক্ষা বলয় ভাঙার কারণে বড় শাস্তি পেল শ্রীলঙ্কার তিন ক্রিকেটার- ধানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস ও নিরোশান ডিকেভেল্লার।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই তিন ক্রিকেটারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। পাশাপাশি ছয় মাস খেলতে পারবে না ঘরোয়া ক্রিকেটও। এ ছাড়া এক কোটি নগদ অর্থও জরিমানা করা হয়েছে।

শুধু তাই নয়, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরের দুই বছরের মধ্যে বোর্ডের কোনো নিয়ম ভাঙলে আন্তর্জাতিক ক্রিকেটে আরো দুই বছরের জন্য নিষেধাজ্ঞায় পড়বেন তারা। তবে শাস্তির সময়টা বোর্ডের অধীনে চিকিৎসকের কাছে কাউন্সেলিং করতে হব এই তিন ক্রিকেটারকে।

উল্লেখ্য, গত মাসে ইংল্যান্ড সফরে ডারহামে জৈব সুরক্ষা বলয় ভাঙার পর দ্রুতই এ তিন ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়। সাময়িক বহিষ্কার করে রাখা হয়। এরপর দেশটির সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়। যারা কঠোর শাস্তির সুপারিশ করেছিলেন।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে