ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কপিলমুনিতে ৪র্থ শ্রেনীর ছাত্রীর ধর্ষন চেষ্টার অভিযোগে থানায় মামলা


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২০-৫-২০২৩ দুপুর ১২:১৭
খুলনার পাইকগাছায় ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীর উপর পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছেন। বুধবার সন্ধ্যার পুর্ব মুহূর্তে উপজেলার কপিলমুনি ইউপি'র প্রতাপকাঠিতে এ ঘটনা ঘটেছে। জানাজানি'র পর নির্যাতনকারী রকি শেখ( ২৩) এলাকা ছাড়া হয়েছেন। সে প্রতাপকাটির মোবারেক শেখের ছেলে। 
 
 সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, গদাইপুর ইউপির বান্দিকাটির সাইদুর গাজীর ছেলে ভ্যান চালক সরোয়ার হোসেন সোহাগ একই উপজেলার প্রতাপকাটি শ্বশুরবাড়ীতে বাসবাস করেন। ১৭মে সন্ধ্যার পুর্বে তার ৪র্থ শ্রেনীতে পড়ুয়া মেয়ে ও তার ৩ সহপাঠী বাড়ীর অদুরে রাস্তা'র পাশে বসে চিপ খাচ্ছিল।
 
 এ সময় স্থানীয় রকি শেখ ৪র্থ শ্রেনীর ছাত্রীকে পাখির বাসা দেখানোর প্রলোভন দেখিয়ে ডেকে ঝোপের পাশে নিয়ে যায়। নানা প্রলোভনের দেখিয়ে রকি ঐ ছাত্রীর মুখে কাঁমড় দিয়ে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে ঐ ছাত্রী লম্পট রকিকে ধাক্কা দিয়ে পাশ্ববর্তী ঘেরে ফেলে দিয়ে পালিয়ে বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়ে ভাবির সাথে সবকথা খুলে বলে।
 
 ছাত্রীর মা সেলিনা অভিযোগ করেন, রাত্রে রকির বাড়ীতে গিয়ে মা-চাচাকে এ ঘটনা জানালে তারা উল্টো হুমকি দিয়ে বাড়ী থেকে বের করে দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঐ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। কিন্তু এর পুর্বে রকি পালিয়ে যায়।
 
জানাগেছে, বৃহস্পতিবার ১১ টা পর্যন্ত ঘটনাটি ধামাচাপা দিতে একটি পক্ষ মিমাংসা চেষ্টা করে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ভিকটিমের পিতা রকির বিরুদ্ধে থানায় ৯ ( ৪) খ ধারায় ধর্ষন চেষ্টার মামলা করেছেন। 
 
থানায় মামলা ও ভিকটিমের ২২ ধারায় জবানবন্দি'র কথা বলে ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, এ মামলার আসামী রকির গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন

হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়

গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ

৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ

বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ

মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা

শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক

খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড

পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও

পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা