ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ২০-৫-২০২৩ দুপুর ১:২৮
স্ত্রীর যৌতুক মামলায় দু'বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ। 
 
গত বৃহস্পতিবার (১৮ মে) দিবাগত রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শিবগাতি জোনাসুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত আসামি মো. মফিজ শেখ উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মৃত করম আলী শেখের ছেলে।
 
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম জানান, ২০১৩ সালে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় গোপালগঞ্জের বিজ্ঞ আদালত মফিজ শেখকে দু'বছরের কারাদণ্ডাদেশ দেন।
 
তিনি আরো জানান, রায় ঘোষণার সময় মফিজ শেখ আদালতে উপস্থিত ছিলেন না। নয় বছর তিনি আত্মগোপনে ছিলেন। পরে উপজেলার শিবগাতি জোনাসুর এলাকায় অভিযান চালিয়ে রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১৯ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ