পিরোজপুরে সর্বজনীন স্বাস্থ্যসেবা ও প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষায় চ্যালেঞ্জ বিষয়ে মাল্টি-ষ্টেকহোল্ডার মিটিং
পিরোজপুরে সর্বজনীন স্বাস্থ্যসেবা ও প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষায় চ্যালেঞ্জ বিষয়ে মাল্টি-ষ্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের মিলনায়তনে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার- রিকের আয়োজনে এবং হেল্পএইজ ইন্টারন্যাশনাল সহায়তায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার- রিকের নির্বাহী পরিচালক আবুল হাসিব খানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরে উপ-পরিচালক মো: ইকবাল কবির, জেলা হাসপাতালের আরএমও ডা. নিজাম উদ্দিন সহ প্রবীণ ক্লাবের প্রতিনিধিবৃন্দ।
সভায় বক্তারা, বাংলাদেশে প্রবীণদের সহনশীলতা বৃদ্ধির চর্চার অনুশীলন বাড়াতে হবে। সরকারীভাবে সর্বজনীন স্বাস্থ্যসেবা ও প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন প্রদক্ষেপ নিলে সমাজের প্রবীণদের ভূমিকা আরো বৃদ্ধি পাবে। পরে জেলার ২৮ জন প্রবীণদের মাঝে হুইল চেয়ার ও বিভিন্ন ইউনিয়নের প্রবীণদের মাঝে প্রবীণ মাসিক ভাতা বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত