ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

শরীয়তপুর জেলায় শ্রেষ্ঠ কারিগরি শিক্ষক নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২১-৫-২০২৩ দুপুর ১:৪০

শরীয়তপুর  জেলায় শ্রেষ্ঠ কারিগরি শিক্ষক  নির্বাচিত হয়েছেন কনেশ্বর শ্যামা চরণ এডওয়ার্ড ইনস্টিটিউশনের ট্রেড ইন্সট্রাক্টর শফিকুল  ইসলাম ।   শরীয়তপুর  জেলার ছয়টি উপজেলার কারিগরি শিক্ষক  মধ্যে প্রতিযোগিতামূলক যাচাই-বাছাই করে শফিকুল ইসলাম কে শ্রেষ্ঠ কারিগরি শিক্ষক  নির্বাচিত করা হয়। তিনি ২০১০ সালে শরীয়তপুর  জেলার আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ে ট্রেড ইন্সট্রাক্টর  হিসেবে চাকুরী জীবন শুরু করেন। ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে  চাকুরি করছেন। ডামুড্যা  উপজেলা কনেশ্বর শ্যামা চরণ এডওয়ার্ড ইনস্টিটিউশনে  ২০২০ সাল থেকে তিনি কর্মরত আছেন। তিনি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়ন দ্বিগশুল গ্রামে  ১৯৯০ সালে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তাঁর  পিতার নাম মো তোরাব আলী  ও মাতার নাম রাজিয়া সুলতানা । অভিজ্ঞতা, শিক্ষার মান উন্নয়ন, দক্ষ ব্যবস্থাপক,  শিক্ষা বান্ধব ও উদ্ভাবনী উৎকর্ষসহ নানা ক্যাটাগরি বিবেচনায় তাঁকে জেলায় সেরা কারিগরি শিক্ষক  নির্বাচিত করা হয়। তিনি একজন সৎ, নিষ্ঠাবান এবং ডায়নামিক শিক্ষক হিসেবে ডামুড্যাতে পরিচিতি লাভ করেন।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার