সৌদিআরবের জেদ্দায় পৌছেন প্রথম হজ ফ্লাইট
হজের উদ্দেশ্যে ৪১৯ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ বিমান বন্দরে হজ টার্মিনালে পৌঁছেছে। রবিবার (২১শে মে) স্থানীয় সময় সকাল ০৭টা ৫৫ মিনিটে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করেন।
কিং আব্দুল আজিজ বিমান বন্দরে হাজীদের উষ্ণ অভ্যর্থনা জানান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, কাউন্সিলর হজ জহিরুল ইসলাম সহ সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রিয়াদে বাংলাদেশ দূতাবাস, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তারা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
হজযাত্রীদের বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানানোর পর চকলেট, জুস ও পানি পরিবেশন করা হয়। এ সময় রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী হজযাত্রীদের শুভকামনা জানান। যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশন সব সময় হজযাত্রীদের পাশে রয়েছে বলে আশ্বাস দেন তিনি।
এই সময় হাজী গণ হজের সুষ্ঠু ব্যবস্থাপনা ও রোড টু মক্কা পরিচালনা করার জন্য সৌদি সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।এর আগে রোববার ভোর ৩টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসেন । চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭শে জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। করোনা মহামারির কারণে গত তিন বছর বাংলাদেশ থেকে অধিক সংখ্যক হজে অংশ নিতে পারেননি।
এবার সৌদিআরব সহ সারা বিশ্বে থেকে ৩০ লাখ মানুষ হজ পালনের সুযোগ পাচ্ছেন। এ বছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২২ হাজার ২২১ জন হজ পালনে সুযোগ পাচ্ছেন ।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা
জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির
রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত
মক্কায় সংবাদ সম্মেলন: ১৭ লক্ষাধিক রিয়াল আত্মসাৎকারী ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবি
সিডনিতে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব
লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় স্বস্তি: সময়সীমা বাড়াল সৌদি সরকার
Link Copied