নিরাপদ মাতৃত্ব বিষয়ে সচেতন হতে হবে
খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলায় দুটি কমিউনিটি ক্লিনিকে ক্ষুদ্র নৃৃগোষ্ঠির জনগণকে নিয়ে সচেতনতা বিষয়ে কমিউনিটি এ্যাওয়ারনেস সেশন” এর আয়োজন করা হয়েছে। রবিবার (২১ মে ২০২৩) সকালে “ধুমপান ও মদ্যপান পরিহার এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ে উপজেলার জামতলী কমিউনিটি ক্লিনিক ও দুপুরে উত্তর পুকুরপাড় কমিউনিটি ক্লিনিক এ সভার আয়োজন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়-এর স্বাস্থ্য অধিদপ্তরের অধীন “লাইফ স্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো” অপারেশনাল প্লানের আওতায় বাস্তবায়নকারী প্রতিষ্ঠান থার্ড আই কমিউনিকেশনের আয়োজনে এ্যাওয়ারনেস সেশনে কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি গ্রুপ,কমিউনিটি সার্পোট গ্রুপের সদস্যবৃন্দ,স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে বক্তারা বলেন, সচেতনত মিলবে সমাধান। রোগ থেকে মুক্তি থাকবে জীবন। তাই সকলে ঐক্যবদ্ধ ভাবে গণসচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা।
এ সময় বিভিন্ন ধরনের লিফলেট ও ফ্লিপচার্ট ব্যবহার করে ধুমপান ও মদ্যপানের ক্ষতিকর দিক,পরিহারের উপায় এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ে করণীয় বিশেষ করে প্রসব পূর্ব, প্রসবকালীন এবং প্রসব পরবর্তি সময়ে মা ও নবজাতকের জীবন রক্ষায় করনীয় এবং প্রাতিষ্ঠানিক প্রসবের গুরুত্ব বিষয়ে আলোচনা ও প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পরিশেষে সকল অংশগ্রহণকারীদের মাঝে ধুমপান ও মদ্যপানের ক্ষতিকর দিক, পরিহারের উপায় এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ে লিফলেট ও ফ্লিপচার্ট বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা
দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!
সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার
রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত
মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক
ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান
গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’