রামগড়ে স্কেভেটর উল্টে প্রাণ গেলো চালকের
খাগড়াছড়ি জেলার রামগড়ে রাতের আঁধারে পাহাড় কেটে নামার সময় স্কেভেটর উল্টে চালক মিজানুর রহমান (৩২) নিহত হয়েছেন। রামগড়ের পাতাছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তালমনিপাড়া এলাকায় শনিবার রাত ১১টার এ দুর্ঘটনা ঘটে। সে নোয়াখালীর কবিরহাটের মধ্যম সোনাদিয়া গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার ওসি মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্কেভেটরটি জব্দ করা হয়েছে। সে সাথে মামলাসহ পরবর্তী আইনি প্রদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
স্থানীয় সূত্র জানান, ২ নম্বর ওয়ার্ডের পাতাছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল লতিফের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র চুক্তিভিক্তিক রাতের আঁধারে মো. ফেরদৌস নামে একব্যাক্তির মালিকানাধীন পাহাড় কেটে নামার সময় স্কেভেটর উল্টে গিয়ে চালকের মাথা থেঁতলে যায়। এতে চালক মিজানুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়।
এ ধরনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। এ ধরনের কর্মকাণ্ডের ফলে যেমনি ধ্বংস হচ্ছে প্রকৃতি পরিবেশ। তেমনি বাড়ছে ঝুঁকি ও প্রাণহানি। তাই জেলাজুড়ে পাহাড়কাটা বন্ধসহ অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনকে জরুরী ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণের দাবী সচেতন সমাজের।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল