ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বশেমুরকৃবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও সেবা প্রদান অবহিতকরণ সভা অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২১-৫-২০২৩ দুপুর ৪:৫৩
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি) এর আয়োজনে ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও সেবা প্রদান বিষয়ে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ’ বিষয়ে দুইটি আলাদা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সড়ে ১০'টায় ও দুপুর ১২'টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ কনফারেন্স কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 
 
সমন্বয় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ ও এপিএ বাস্তবায়ন টিম লিডার অধ্যাপক ড. এম. ময়নুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আবিয়ার রহমান অনুষ্ঠানে জিআরএস সফটওয়্যার বিষয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন। সভার উদ্বোধনী পর্বে উপাচার্য বলেন, প্রত্যেক ব্যক্তিই তাঁর ব্যক্তিগত ও সামাজিক প্রয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নিকট অভিযোগ করতে ও সেবা পেতে পারেন। আর সে লক্ষ্যে সেবা গ্রহীতা সেবা প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করা ও সকল ধরনের প্রতিবন্ধকতা মোকাবেলায় প্রয়োজীয় ব্যবস্থা গ্রহণ করাও সেবা প্রদানকারীর দায়িত্ব। 
 
তিনি আরো বলেন, দেশের এপিএ বাস্তবায়নে বিগত বছরের ন্যায় আগামীতেও এ বিশ্ববিদ্যালয় যেন সাফল্যের ধারা অব্যহত রাখতে পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। সমন্বয় সভায় গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী, অভিভাবক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সমন্বয় সভাটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ মোতাহার হোসেন।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা