কোম্পানীগঞ্জে কৃষক লীগের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি সরঞ্জাম বিতরণ
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১৭ মে (বুধবার)।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ১৯৮১ সালের এই দিনে দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। দিবসটি উপলক্ষে সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
তারি ধারাবাহিকতায় নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক লীগের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল এবং কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়। রবিবার ২১ মে বিকেল ৪ টার সময় কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে বসুরহাট পৌরসভা হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক লীগের সহ সভাপতি- মোস্তফা কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক-আসাদুজ্জামান বিপ্লব,সাংগঠনিক সম্পাদক- হিজবুল রানা, দপ্তর সম্পাদক- রেজাউল করিম রেজা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- মজিবুর রহমান মিয়াজি,ধর্মবিষয়ক সম্পাদক- মোশারফ হোসেন আলমগীর,
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল প্রমুখ।
উপস্থিত বক্তাদের বক্তব্য শেষে কৃষকদের মাঝে কৃষি সরঞ্জাম এবং বীজ, সার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied