ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

শরীয়তপুর জেলায় শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.নজরুল ইসলাম


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২১-৫-২০২৩ রাত ৮:৫১

শরীয়তপুর  জেলায় শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন ডামুড্যা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম । তাঁকে জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ থেকে শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত করা হয়।  ইতোপূর্বে ২০১৮ সালেও তিনি সিলেট জেলায় শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  নির্বাচিত হয়ে ছিলেন। এবার শরীয়তপুর  জেলার ছয়টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারদের মধ্যে প্রতিযোগিতামূলক যাচাই-বাছাই করে মো.নজরুল ইসলামকে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত করা হয়। তিনি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় কমর্রত অবস্থায় জাতীয় মানবাধিকার কমিশন  কতৃক ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের মুক্তিযুদ্ধ,স্বাধীনতা ও মানবিক মূল্যাবোধ শীর্ষক রচনা প্রতিযোগিতা ও মানবাধিকার বৃত্তি -২০২১ উপলক্ষে   শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে বিভাগীয় কমিনারের হাত থেকে সম্মাননা  লাভ করেন।  তিনি ১৯৯৪ সালে মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে চাকুরী জীবন শুরু করেন। মোঃ নজরুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে দীর্ঘ ২৯ বছর যাবত চাকুরি করছেন। ডামুড্যা উপজেলায় ২০২২ সাল থেকে তিনি কর্মরত আছেন। তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর  থানার লাউতারা গ্রামে ১৯৬৯ সালে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তাঁর প্রয়াত পিতার নাম মো. মাইনুদ্দিন শেখ ও মাতার নাম মৃত উজ্বালা বেগম। অভিজ্ঞতা, শিক্ষার মান উন্নয়ন, দক্ষ ব্যবস্থাপক, স্কাউট বান্ধব, শিক্ষা বান্ধব, প্রতিটি প্রতিষ্ঠান সার্বক্ষণিক ক্লোজ মনিটরিং, পরিদর্শক ও উদ্ভাবনী উৎকর্ষসহ নানা ক্যাটাগরি বিবেচনায় তাঁকে জেলায় সেরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত করা হয়। তিনি একজন সৎ, নিষ্ঠাবান এবং ডায়নামিক মাধ্যমিক  শিক্ষা অফিসার হিসেবে ডামুড্যাতে পরিচিতি লাভ করেন।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার