বারি’তে ঢাকা অঞ্চলের কমসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর সরেজমিন গবেষণা বিভাগ, গাজীপুর এর আয়োজনে রবিবার “ঢাকা অঞ্চলের আঞ্চলিক গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা ও কমসূচি প্রণয়ন কর্মশালা-২০২৩” অনুষ্ঠিত হয়েছে। বারি’র সেমিনার কক্ষে দুই দিনব্যাপী (২১-২২ মে, ২০২৩) এই কর্মশালায় বারি’র ঢাকা অঞ্চলের সরেজমিন গবেষণা বিভাগের বিভিন্ন কেন্দ্রের বিজ্ঞানীবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, নার্সভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বীজ কোম্পানিসহ অত্র অঞ্চলের কৃষকগণ উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।
সকালে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন। সরেজমিন গবেষণা বিভাগ, গাজীপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. মাজহারুল আনোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. গোবিন্দ চন্দ্র বিশ্বাস এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. এস এম সোহরাব উদ্দিন।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied