ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

হাতিয়ায় বিদ্যুতের খুঁটিতে চলছে কাজ, চলে এল বিদ্যুৎ: দগ্ধ লাইনম্যান


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২২-৫-২০২৩ দুপুর ১২:২৪

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (ওয়াপদা) খুঁটিতে উঠে তার পরিবর্তন করার সময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ চালু হওয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক লাইনম্যান দগ্ধ হয়ে গুরুত্বর আহত হয়েছে।ওই লাইনম্যানের নাম মো. মানিক (২৫)।  সে চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার লিচু বাগান এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে।    
 
রোববার (২১ মে) সন্ধ্যার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক চৌধুরী ট্রেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারী। ঠিকাদারি প্রতিষ্ঠানটি হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজার এলাকায় শেখ হাসিনার শত ভাগ বিদ্যুতায়ন প্রকল্পের নতুন সঞ্চালন লাইন সম্প্রসারণের কাজ করছে। ওই শ্রমিক বিদ্যুতের খুঁটিতে ওঠার আগে অফিস থেকে ১১ হাজার কেভির এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু সে খুঁটিতে উঠে কাজ শুরু করলে সেই অবস্থায় আবার লাইন চালু করে দেওয়া হয়। এতে বিদ্যুতায়িত হয়ে অনেকক্ষন সে ১১হাজার কেভির সঞ্চালন লাইনে ঝুলে ছিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।  

চৌধুরী ট্রেডের কর্ণধার জাবের হোসেন চৌধুরী জানান, বিদ্যুতের সংযোগ বন্ধ করে মানিক খুঁটিতে কাজ করতে উঠে।  কিন্তু পুনরায় কিভাবে লাইনটি চালু হয়েছে, এ বিষয়ে আমাদের কিছু জানা নেই। এটা কোন ধরনের ক্রটি।  

হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাগর বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ