প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে পিরোজপুরে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামীলীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামীলীগের আয়োজনে একটি বিক্ষাভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ¦ এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ^াস, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সাধারণ সম্পাদক সুমন সিকদার সহ জেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বিএনপি তাদের জ¦ালাও-পোড়াও রাজনীতিতে আবার ফিরে আসতে চাইছে। কিন্তু দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিএনপির এই অপরাজনীতি প্রতিহত করা হবে। এছাড়া বক্তারা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির দেয়ার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার গ্রেপ্তারের দাবী করেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত