ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জগন্নাথপুরে নৌকার পালে হাওয়া, কাপ-পিরিচে বাজার গরম


আমিনুর রহমান জিলু photo আমিনুর রহমান জিলু
প্রকাশিত: ২২-৫-২০২৩ দুপুর ২:৫৪
আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনকে সামনে রেখে হাওয়া লেগেছে নৌকার পালে, অন্যদিকে বাজার গরম করে রেখেছে কাপ-পিরিচ।যতই দিন যাচ্ছে ধিরে ধিরে ঘনিয়ে আসছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচন। আর মাত্র ৩ দিন বাকী, এরই মাঝে গ্রুপিংয়ের দ্বিধাদ্বন্দ্ব ভুলে পালে হাওয়া লেগেছে নৌকার।
 
মাঝি নুরুল ইসলাম বেশ শক্ত হাতেই ধরেছেন বৈঠা, নিশানা ঠিক রেখে সঠিক পথেই এগুচ্ছে নৌকা। অন্যদিকে হাট-বাজারের রেষ্টুরেন্ট ও চায়ের দোকানে আলোচনার ঝড় তুলেছে সৈয়দ তালহা আলমের কাপ-পিরিচ মার্কা। গত নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন তিনি, কিন্তু এবার আর ছাড় দিতে রাজি নন। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে গোড়ায় নিয়মিত পানি পাচ্ছেনা খেজুর গাছ! কেউ পানি দেয় কেউ দেয়না, আবার কেউ মাঝে মাঝে পানি দেয়। ফলে আশানুরূপ ফল না ধরার আশংকা খেজুর গাছে। 
 
অন্যদিকে উপজেলার অন্যান্য ইউনিয়নে সাবেক চেয়ারম্যান হারুন রাশীদের আনারসের ফলন ব্যাপক খারাপ হলেও চিলাউড়া হলদীপুর ইউনিয়নে এর বাম্পার ফলন হয়েছে। তা দেখেই ফলনের হাসি হারুন রাশিদ ও তার সমর্থকদের মুখে।আগামী ২৫ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে জগন্নাথপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচন। কিন্তু এখন পর্যন্ত জমে উঠেনি নির্বাচনী আমেজ।
 
সরেজমিন জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে গত নির্বাচনে যেরকম নির্বাচনী আমেজ ছিলো এবার তার ব্যাতিক্রম। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ না থাকায় শুধুমাত্র চেয়ারম্যান পদে নির্বাচনই আমেজে ভাটা পড়ার মূল কারণ।  উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ নুরুল ইসলাম দলীয় নেতাকর্মীদের নিয়ে আলোচনা, পথসভা ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ব্যাস্ত সময় পার করছেন।
 
গত নির্বাচনে সৈয়দ তালহা আলম খেজুর গাছ প্রতীক নিয়ে বেশ চমক সৃষ্টি করেছিলেন। এবারও তার ব্যাতিক্রম নয়, হালকা একটা হোঁচট খেয়ে আবার স্ব বেগে ঘুরে দাড়িয়েছেন তিনি। গতবারের চেয়ে এবার তার অবস্থান বেশ শক্তপোক্ত।যেদিকেই তাকাবেন আলোচনার টেবিলে সৈয়দ তালহা আলমের কাপ-পিরিচ থাকবেই। এমনকি তলে তলে বেশবড় কয়েকটি রাজনৈতিক দলের মৌন সমর্থনও আদায় করার খবর পাওয়া গেছে। জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল কাইয়ূম কামালী নির্বাচনী  মাঠে নতুন আগমন করায় নির্বাচনী হাবভাব এখনো বুঝে উঠতে পারছেননা। 
দলে কোন্দল থাকায় বেকায়দায় পড়তে পারেন খেজুর গাছ নিয়ে। কিন্তু সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরীসহ দলের বড় বড় নেতা তার প্রতীক খেজুর গাছের জন্য প্রার্থীদের দ্বারে দ্বারে ভোট চাইতে দেখে বিজয়ের স্বপ্নে বিভোর কাইয়ুম কামালী।
 
নির্বাচনকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলাবাসী ও সচেতন মহলের একটাই প্রত্যাশা সৎ, যোগ্য ও কর্মট প্রার্থী নির্বাচিত হলে উন্নয়নের বাধভাঙ্গা জোয়ারে ভাসবে দেশ, সমৃদ্ধ হবে উপজেলা।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত