বন্ধুর পরীক্ষার প্রক্সি দিয়ে ধরা, নোয়াখালীতে তরুণের কারাদন্ড
নোয়াখালীর সেনবাগ উপজেলায় এসএসসি’র ব্যবসায় শিক্ষার পরীক্ষায় প্রক্সি দেওয়ায় সময় এক তরুণকে আটক করা হয়েছে। পরে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদান্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ মে) দুপুর ১২টার দিকে সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্যবসায় শিক্ষার পরীক্ষায় এ ঘটনা ঘটে। এরপর সেখানে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ সাজা প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত হাসিবুর রহমান (২০) উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের দক্ষিণ কাদরা গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং ফেনীর দাগনভূঞার ইকবাল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আশ্রাফুর রহমান নামে তার এক বন্ধুর ব্যবসায় শিক্ষা পরীক্ষায় প্রক্সি দেয়ার সময় তাকে আটক করা হয়।
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার বলেন, ওই তরুণের প্রবেশপত্র ও রেজিস্টেশন কার্ড যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে সে অন্যের (আশ্রাফুর রহমানের) প্রক্সি দেয়ার কথা স্বীকার করে। পরে ওই তরুণকে সাজা দিয়ে পুলিশের কাছে সোর্পদ করা হয়। আর প্রকৃত ছাত্র আশ্রাফুর রহমানকে পরীক্ষা থেকে বহিস্কার করা হয়।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন