ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২-৫-২০২৩ দুপুর ৪:৪৯
ভূমি সেবা সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন হয়েছে নওগাঁর নিয়ামতপুরে। উদ্বোধন শেষে আলোচনা সভা আয়োজন করা হয়।নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত ভূমি সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে  ও নিয়ামতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস কাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সার্ভেয়ার অলোক কুমারসহ উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 
 
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ বলেন, ঘরে বসে সেবা নিতে সরকার সবকিছু অনলাইন করে দিয়েছে। কিন্তু এখনো অনেকে অনলাইন সেবা নিতে অন্যের দারস্থ হচ্ছেন। আর সে সুযোগে একটি চক্র সেবা গ্রহীতাদের ধোকা দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ থেকে পরিত্রানের জন্য সকলকে  ই-সেবা গ্রহন সম্পর্কে ভালোভাবে জানতে হবে। সরকারের আগামীর ভিশন স্মার্ট বাংলাদেশ। আর এই স্মার্ট বাংলাদেশ বাস্তবে রূপ দিতে হলে সবাইকে স্মার্ট হতে হবে।  উপজেলা চেয়ারম্যান আরো বলেন, একটা সময় ভূমি অফিস হবে দুর্নাম মুক্ত। আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ে ভূমি করদাতাদের ডিসিআর প্রদান করা হয়।  ভূমি সেবা সপ্তাহ চলবে আজ ২৮ মে পর্যন্ত।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত