প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে ঢাকার সাভারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
সোমবার (২২ মে) বিকালে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে মঞ্জুরুল আলম রাজীব এর নেতৃত্বে সাভার উপজেলা পরিষদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এসে প্রতিবাদ সমাবেশে রুপ নেয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা জানান, দেশকে ধ্বংসের ষড়যন্ত্র থেকেই আওয়ামী লীগ সভাপতিকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। এসময় দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে মাঠে থাকার হুঁশিয়ারি দেন নেতারা।
এপ্রসঙ্গে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা বিএনপি ও তাদের সহযোগীদের সাভার থেকে বিতারিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।
এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউপি চেয়ারম্যান হাজী মো: লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহমেদ, বনগাঁও ইউপি চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম প্রমুখসহ সাভার উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এমএসএম / এমএসএম
সেনাবাহিনীর কর্তৃক ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
আলফাডাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা
জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ
রায়গঞ্জে হত্যা-ধর্ষণের ভয় দেখিয়ে লুটপাট, রক্তাক্ত বিদ্যালয় কর্মচারী
নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার!
শিক্ষামন্ত্রীকে নওগাঁয় ঢুকতে না দেওয়ার হুশিয়ারি পরীক্ষার্থীদের
উত্তাল বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিশিংবোট ডুবে ৪ জেলের মৃত্যু, ১ জেলে নিখোঁজ
চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ২ নম্বর গেট অবরোধ করে বিক্ষোভ
গোপালগঞ্জে পিতৃহত্যা মামলায় মাদকাসক্ত ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
নীলফামারীতে ৬ মাসে ভিসা প্রতারণার ২২ মামলা, গ্রেপ্তার ৬১
গাইবান্ধায় বাড়ছে অপরাধপ্রবণতা, ছয় মাসে ১২০ ধর্ষণ ও ২৪ খুন
কুড়িগ্রামে জাতীয় যুব শক্তির নতুন কমিটির পরিচিতি সভাসহ মেয়র প্রার্থীর আত্বপ্রকাশ