ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোনারগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ২২-৫-২০২৩ রাত ৯:৫৮

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামীলীগের উদ্যাগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ অফিস কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূইঁয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক সাংসদ ও সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সোনারগাঁও পৌরসভা আওয়ামীলীগ নেতা গাজী মুজিবুর রহমান, এডভোকেট ফজলে রাব্বী, ছগির আহমেদ, নাসরিন সুলতানা ঝরা  আঃ আজিজ সরকার দেলোয়ার হোসেন ,এম এ সালাম,আবুল তাজউদ্দিন মুন্সি, সোহেল  শিকদার, শহিদুল্লাহ, মোঃ স্বপন  প্রমুখ।
সমাবেশের আগে বিক্ষোভ মিছিল মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান