ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর বক্তব্যের জেরে নেত্রকোনার আদালতে রাষ্ট্রদ্রৌহ মামলা


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৫-২০২৩ দুপুর ৩:২৫

রাজশাহীর পুঠিয়া শিবপুর হাট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাবে বলে বক্তব্য প্রদান করেন। প্রকাশ্য জনসভায় এ ধরণের বক্তব্যের কারণে কুরুচিপূর্ণ, মানহানি ও রাষ্ট্রদ্রৌহের অভিযোগ এনে মামলা দায়ের করেন নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাড. অসিত কুমার সরকার সজল।

মঙ্গলবার (২৩ মে) বেলা ১২টার দিকে নেত্রকোনার অতিরিক্ত চীফ জুডিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবু সাঈদ চাঁদকে প্রধান আসামি ও আরও তিন-চারজনকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়। পরে বিচারক থানায় এফআইআর হিসেবে গন্য করার নির্দেশনা প্রদান করেন।

মামলার বাদী অসিত কুমার সরকার সজল আদালত প্রাঙ্গণে জানান, আবু সাঈদ চাঁদ ২০২১ সালেও প্রধানমন্ত্রী ও বাংলাদেশকে নিয়ে কটুক্তি করায় তার বিরুদ্ধে অপরাধ ছিল। নতুন করে চলতি মাসের গত ১৯ তারিখ রাজশাহীর জনসভায় আমাদের প্রাণের নেত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। বাংলা ভাষার একজন নাগরিক এবং বীরমুক্তিযোদ্ধা ও প্রতিরোধযোদ্ধা হিসেবে মনে করি মামলা করাটা আমার নৈতিক দায়িত্ব। বাংলাদেশেকে পেছনে নিয়ে যাওয়ার জন্য বিএনপি ও মৌলবাদীরা মিলে আন্তর্জাতিকভাবে যড়ষন্ত্রে লিপ্ত রয়েছে। স্বাধীনতা চক্রের বিরুদ্ধে লড়াই চলছে ও লড়াই চালিয়ে যাব। এ ব্যাপারে কোন ধরণের আপোষ নয়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ