গোবিন্দগঞ্জে তেলবাহী ট্রাক লরীর দ্বারা পথচারী নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর-ঢাকা মহাসড়কে তেলের লরি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ডুবে গেছে। এ ঘটনায় মাসুদ মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মে) ভোরবেলা গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। নিহত মাসুদ মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, ওই সময় বগুড়া থেকে তেলের লরিটি (ঢাকা-মেট্রো-ঢ ৪১-০০০২) ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের কাটাখালি সেতুর ওপর পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। লরিটি পথচারী মাসুদকে চাপা দিয়ে কাটাখালী নদীতে পড়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় মাসুদকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আনোয়ার জানান, রংপুর থেকে উদ্ধারকারী দল এসে লরিটি উদ্ধার করে। এখন এটি গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। গাড়ির চালক ও হেলপার পালিয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied