ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সুন্দরবনে অভয়ারন্য অঞ্চলে আট জেলে আটক


আজিজুর রহমান, শ্যামনগর photo আজিজুর রহমান, শ্যামনগর
প্রকাশিত: ২৩-৫-২০২৩ দুপুর ৩:৩৯

 নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে নদীতে মাছ ধরার সময় মালামাল সহ আট জেলেকে আটক করেছেন সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া বন টহল ফাঁড়ির সদস্যরা। মঙ্গলবার (২৩ মে) সকাল ৯টার দিকে মান্দারবাড়িয়া টহল ফাঁড়ির ইনচার্জ (ওসি) সোলাইমান হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে মান্দারবাড়িয়া নদী থেকে জেলেদের আটক করে। এসময় জেলেদের ব্যবহৃত ২টি বড় নৌকা, ১২০ কেজি মাছ ও লক্ষাধিক টাকা মূল্যের ব্যবহার নিষিদ্ধ জাল সহ অন্যান্য সরঞ্জাম জব্দ করে বনকর্মীরা। 

আটক জেলেরা হলেন- কয়রা উপজেলার গোবরা গ্রামের তজিমুদ্দীনের ছেলে রশিদ, আক্কেল আলীর ছেলে সফিকুল, মোক্তার আলীর ছেলে মান্নান, ইসমাইল সরদারের ছেলে আলামিন, রশিদ গাজীর ছেলে নূরুজ্জামান, রশিদ সরদারের ছেলে রোকনুজ্জামান এবং যাতাখালী গ্রামের নুরুল আমিন সানার ছেলে জাহিদুল ইসলাম ও হাফিজুর রহমানের ছেলে ফজর আলী।
 
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ,কে,এম, ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বন আইনে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।     

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার