ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে নারীসহ চারজনকে পিটিয়ে আহত, বাড়িঘরে হামলা-ভাংচুর


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৫-২০২৩ বিকাল ৫:০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন নারীসহ একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় প্রতিপক্ষের লোকজন বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে ভুক্তভোগী মোসলেমা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। গত সোমবার সন্ধ্যায় উপজেলার তারাব পৌরসভার কাহিনা এলাকায় এ ঘটনা ঘটে। 
 
ভুক্তভোগী মোসলেমা বেগম জানান, গত বেশকিছুদিন ধরে একই এলাকার জুয়েল, মনু মিয়া, সোহেল, উজ্জল, ইব্রাহিম, রতন, ও তারা মিয়াদের সঙ্গে মোসলেমা বেগমের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন গত সোমবার সন্ধ্যায় দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মোসলেমা বেগমের বাড়িঘরে অতর্কিতভাবে প্রবেশ করে হামলা ভাংচুর চালাতে থাকে। এক পর্যায়ে মোসলেমা বেগমের ছেলে জসিম ভাংচুরে বাঁধা প্রদান করলে প্রতিপক্ষের লোকজন তাকে লোহার পাইপ দিয়ে এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় মোসলেমা বেগমের মেয়ে তৃষা আক্তার (১৬), নাতি হৃদয় (২০) ও উদয় (১২) বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাদেরও পিটিয়ে গুরুতর জখম করেন। এসময় হামলাকারীরা নগদ আড়াই লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে উপায় না পেয়ে জসিম জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির জন্য পাঠান। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বর্তমানে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে রয়েছে। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন। 
 
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার