ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নজরুলের জন্মবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করলো কুবির বাংলা বিভাগ


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২৩ দুপুর ২:৫৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের করিডোরে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বিভাগটি। মঙ্গলবার (২৪ মে) সকাল ১১ টায়  বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মিলে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পনের পূর্বে  বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন, 'কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকীতে তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। নজরুলের বর্ণাঢ্য জীবন ও বৈচিত্র্যময় সাহিত্যভুবন সম্পর্কে আমাদের গভীরভাবে জানতে হবে। নজরুলের সাহিত্য-দর্শন  প্রগতিশীল সমাজ-বিনির্মাণে অপরিহার্য। পরবর্তী প্রজন্মের কাছে নজরুলকে তুলে ধরতে তাঁর পুরো সাহিত্য ডিজিটালাইজড করা প্রয়োজন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নজরুলের একটি ম্যুরাল তৈরির জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।'
 
এ সময় আরো উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তসলিমা খাতুন, ড. মো: মোকাদ্দেস-উল-ইসলাম, ড. মুহাম্মদ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক নাহিদা বেগম, সুমনা আক্তার, প্রভাষক মো: গোলাম মাহমুদ পাভেল সহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।উল্লেখ্য, কাজী নজরুল ইসলাম বাংলা ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে তিনি জন্মেছিলেন। তাঁর ডাক নাম ‘দুখু মিয়া’।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত