নেত্রকোণায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’- এই বিষয়কে প্রতিপাদ্য করে নেত্রকোণায় স্কুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মে) দুপুরে নেত্রকোণা সাধারণ গ্রন্থাগারে দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা পক্ষে ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা বিপক্ষে অবস্থান নেন। পক্ষ দলের দলনেতা আমিন সাইফিসহ মো. শামছুল আলম ও নওশাদ ইসলাম এবং বিপক্ষ দলের দলনেতা অর্নিমা সরকার সেজুতিসহ নুসরাত বিনতে ইলসাম ও ফাইজা জাবিন তর্ক-বিতর্কে অংশগ্রহণ করেন। বিতর্কে বিপক্ষ দল বিজয় লাভ করেন। শ্রেষ্ঠ বক্তা হন পক্ষ দলের দলনেতা আমিন সাইফি।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম রোকেয়ার সভাপতিত্বে বিতর্ক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দুদলের অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আক্তার ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর গফুর। মডারেটর ছিলেন আবু আব্বাছ ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক নাজমুল কবির সরকার।
বিচারক ছিলেন, শিক্ষাবিদ অধ্যাপক মতিন্দ্র সরকার, নেত্রকোণা সরকারি কলেজের সহযোগি অধ্যাপক গোলাম মোস্তফা, মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) ফেরদৌস আরা বেগম ও এন আকন্দ কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক সাঈদা ইয়াসমীন।
এ প্রতিযোগিতা অনুষ্ঠানে ময়মনসিংহ দুদকের সহকারি পরিচালক ইসতেহাদ আহমেদ, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান