দেশে ৭০ হাজার ছেলে-মেয়ে আউটসোর্সিংয়ের কাজ করছে : পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে ৭০ হাজার ছেলে-মেয়ে আউটসোর্সিংয়ের কাজ করছে। যা বিগত ১৪ বছর আগে বাংলাদেশের মাটিতে এ কর্মসংস্থানের ক্ষেত্রগুলো ছিল না। বুধবার(২৪ মে) দুপুরে সিংড়া উপজেলা হলরুমে বিপিও সামিট বাংলাদেশ ২০২৩ বিভাগীয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, আমাদের কর্মক্ষন তরুন-তরুণীর ক্ষমতা বেশি। আমরা যদি তাদের দক্ষকর্মী হিসেবে গড়ে তুলতে পারি। তারা বিদেশে গিয়ে কাজ করতে পারে। এছাড়াও দেশে প্রশিক্ষণ গ্রহন করে নিজেকে দক্ষভাবে গড়ে তুলে বাড়িতে বসে অনলাইনে কাজ করে টাকা ইনকাম করতে পারবে। দেশের অগ্রযাত্রায় ব্যাপক ভূমিকা পালন করবে। আউটসোর্সিংয়ের মাধ্যমে আমাদের দেশে ৭০ হাজার ছেলে-মেয়ে বিভিন্ন রকম ক্ষেত্রে কাজ করছে। যা বিগত ১৪ বছর আগে বাংলাদেশের মাটিতে এ কর্মসংস্থানের ক্ষেত্রগুলো ছিল না।
পলক বলেন, সিংড়ার ৮৫ হাজার ছেলে-মেয়েকে যদি দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারি। তাহলে আমাদের এখানে শেখ কামাল আইটি পার্ক, টেকনিক্যাল টেনিং সেন্টার, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ২০ হাজার ছেলে-মেয়ে টেনিং নেবে। বাংলাদেশে ৬৪ হাজার প্রাইমারি স্কুল, ৩৫ হাজার হাই স্কুল, ১৫০টি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় ২২০০ কলেজ, মাদ্রসায় প্রায় ৫০ লাখ সব মিলে ৫ কোটি ছাত্র-ছাত্রী রয়েছে। বিশ্বের খুব কম দেশ রয়েছে যে দেশের জনসংখ্যা ৫ কোটি। আমাদের কর্মক্ষন ছেলে-মেয়ে ৫ কোটি রয়েছে। প্রতিমন্ত্রী পলক আরও বলেন, ডিজিটাল বাংলাদেশের রুপকার ও মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য আইসিটি বিষয়ক উপদেষ্ট্রা সজিব ওয়াজেদ জয় ভাই পরিকল্পনা নিয়ে ২০১০ সালে আইসিটি বিষয়টিকে ৬ষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক করেছেন। আমাদের ছেলে-মেয়েদের অবশ্যই কম্পিউটার শিক্ষায় পড়াতে হবে। সামনে ১ লক্ষ ৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেটের আওতায় আনা হবে। সেখানে আইটি টেনিংসহ বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হবে। স্মাট দেশ গড়তে হলে স্মাট নাগরিক গড়ে তুলতে হবে। সেজন্য আমাদের দেশপ্রেম, সততা, নিষ্ঠাবান হতে হবে। আমাদের ছেলে-মেয়েদেরকে সেই স্মাট নাগরিক হিসেবে তৈরি করতে হবে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, ফাউন্ডার ও মেন্টর নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন'র প্রেসিডেন্ট, ইকবাল বাহার জাহিদ, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নাজনীন নাহার, ই-ক্যাব'র সভাপতি শমী কায়সার, জেলা প্রশাসক আবু নাছের ভূঞাঁ, জেলা পুলিশ সুপার মো. সাইফুর রহমান প্রমূখ।
এমএসএম / এমএসএম
কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ
সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি
ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট
রাস্তা নির্মাণে ব্যবহার হচ্ছে মাটি মিশ্রিত বালু ও পুরোনো ইটের খোয়া
জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান
৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ
নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ
ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা
মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট এবং কলাতলীতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান
Link Copied