ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

হাসপাতালে থেকে গিয়ে পরীক্ষায় অংশ নিয়ে হাসপাতালে ফিরে দাখিল পরীক্ষার্থীর মৃত্যু


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২৪-৫-২০২৩ বিকাল ৫:৫

কুড়িগ্রামের উলিপুরে চিকিৎসাধীন এক শিক্ষার্থী হাসপাতাল থেকে গিয়ে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে হাসপাতালে ফিরে এসে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন। ঘটনাটি ঘটেছে, বুধবার (২৪ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
নিহতের স্বজন সূত্রে জানা গেছে, উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের বড়াইবাড়ি এলাকার আনিছুর রহমানের ছেলে আরাফাত হোসেন (১৭) চলতি দাখিল পরীক্ষায় অংশগ্রহন করেন। বুধবার সকাল থেকে আরাফাত অসুস্থ্যবোধ করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একইদিনে ওই শিক্ষার্থীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা থাকায় তার কেন্দ্র উলিপুর বহুমূখী আলিম মাদ্রাসায় অসুস্থ্য অবস্থায় পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে পুনরায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থার অবনতি হয়ে প্রচন্ড বমি শুরু হয় এবং এক পর্যায়ে তার মৃত্যু হয়। নিহত আরাফাত হোসেন যাদুপোদ্দার ইসলামিয়া দাখিল মাদ্রাসার মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল। চলতি দাখিল পরীক্ষায় তার রোল নম্বর ১৭১২৬২। 
নিহতের নানা আরমান মিয়া বলেন, আরাফাতের ২ মাস পূর্বে লিভারের সমস্যা ধরা পড়ে। তার চিকিৎসা চলছিল। সে সুস্থ্য ছিল। বুধবার সকালে হঠাৎ করে অসুস্থ্য হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক তাকে কুড়িগ্রামে রেফার্ড করেন। এ সময় আরাফাত কিছুটা সুস্থ্যবোধ করলে পরীক্ষায় অংশগ্রহন করতে চাইলে আমরা তাকে কেন্দ্রে নিয়ে গিয়ে পরীক্ষা দেওয়াই। কিন্তু তারপরেই সে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়ে। পুনরায় তাকে হাসপাতালে নিয়ে আসলে প্রচন্ড বমি শুরু হয় এবং এক পর্যায়ে তার মৃত্যু হয়। 
বুধবার বিকালে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে চলছে শোকের মাতম। নিহত আরাফাতের মা আঞ্জুআরা বেগম ছেলের শোকে বার বার মুর্ছা যাচ্ছিলেন। ছেলেকে ফিরে পাওয়ার আকুতি ছিল তার। এ সময় শত শত নারী পুরুষ আরাফাতকে শেষ বারের মত দেখার জন্য ছুটে আসেন। 
ধামশ্রেনী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডে সদস্য রঞ্জু মিয়া মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
উলিপুর বহুমূখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাও. শফিকুর রহমান জানান, আরাফাত অসুস্থ্য অবস্থায় পরীক্ষা দিতে আসেন। পরীক্ষা শেষে স্বজনদের সহযোগিতায় ফিরে যান। পরে তার মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত। স্থগিত হওয়া আর একটি মাত্র পরীক্ষা বাকী ছিল আরাফাতের। তা আর দেয়া হলো না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেহেরুল ইসলাম জানান, আরাফাতের স্বজনরা গুরুত্বর অসুস্থ্য অবস্থায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করি। কিন্তু তার স্বজনরা দাখিল পরীক্ষা শেষে তাকে নিয়ে যেতে চেয়েছিল। এ কারনে পরীক্ষায় অংশগ্রহন করতে তাকে নিয়ে যান। পরীক্ষার হলেই গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়লে পুনরায় তাকে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় তার প্রচন্ড বমি শুরু হয়। তার লিভার নষ্ট হয়ে গিয়েছিল। জন্ডিসসহ নানা রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।  

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির