ধামইরহাটে প্রশিক্ষিত যুবাদের কর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা
নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেকস ও ইপারের সহযোগীতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে প্রশিক্ষিত যুবাদের কর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রিভাইভ প্রকল্প আওতায় ২৪ মে দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ডাসকোর উপজেলা কর্মকর্তা রওনক লায়লা।
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বসবাসরত ৭০ জন প্রশিক্ষিত নৃতাত্ত্বিক ও প্রান্তিক যুবাদের অংশগ্রহণে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ডাসকো ফাউন্ডেশনের রিভাইভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, পৌরসভার প্যানেল মেয়র মোক্তাদুল ইসলাম, ধামইরহাট ইউপি চেয়ারম্যান বদিউল আলম, ডাসকোর নিয়ামতপুর উপজেলা অফিসার সামসুল হক, মান্দা উপজেলা অফিসার অরিত চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।
সংস্থাটি উপজেলার বেকার যুবকদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে তাদের কর্মসংস্থান তৈরীতে ও আদিবাসী ও প্রান্তিক পর্যায়ে মানুষদের অধিকার আদায়ে বিশেষ ভূমিকা পালন করেছেন।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত