ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নওগাঁর আত্রাইয়ে ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবার নিশ্চিত কর্মশালা


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২৩ বিকাল ৫:৫১

নওগাঁর আত্রাইয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের আয়োজনে বুধবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (আত্রাই -রানীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।

বিশেষ অতিথি হিসেবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ও প্রগ্ৰাম ম্যানেজার জাহাঙ্গীর আলম প্রধান ঢাকা, নওগাঁ পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক (সিসি) ও সিস্ট্রেক্ট কনসালট্যান্ট কামরুল আহসান, নওগাঁ পরিবার পরিকল্পনা উপ-পরিচালক আনোয়ারুল আজিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী রহমান, আত্রাই প্রেসক্লাবের সভাপতি তপন কুমার, সাংবাদিক ফরিদুল আলম পিন্টু, মোজাহিদ খাঁন, উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ এবং মহিলা সদস্যসহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ২৪/৭ ঘন্টা চলমান নিরাপদ স্বাভাবিক প্রসব সেবাকে আরো জোরদার করার বিষয়ে গুরুত্ব এবং মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমানো। এবং নিরাপদ প্রাতিষ্ঠানিক (হাসপাতাল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র) প্রসবকে উৎসাহিত করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান