সাভার ও আশুলিয়ায় ডিবির অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডিবি উত্তর ঢাকা জেলা কর্তৃক সাভারে ০২ (কেজি) গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন ও আশুলিয়াতে ৬২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার। ডিবি ঢাকা উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ( বিপ্লব) পৃথক দুটি অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবিব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ)মোঃ আমিনুল ইসলাম এর একটি চৌকষ টিম ২৪/০৫/২০২৩ ইং তারিখ ২০.৪৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন মজিদপুর এলাকা হইতে আসামী ১। মোঃ ইসরাফিল অপু (৩০), পিতা-মৃত ইউনুছ, মাতা-মোসাঃ জাহেরা বেগম, সাং-মাঝিরহাট,থানা-ভোলা সদর, জেলা-ভোলা, এ/পি সাং-মজিদপুর ইটখোলা, (ভাড়াটিয়া হিসেবে বসবাসরত), থানা-সাভার মডেল, জেলা-ঢাকা কে ১ কেজি গাঁজা ও ১২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং আসামী ২। লিজা আক্তার @ ছবি (২৬),পিতা-ফুল মিয়া @ আলমগীর কবির, মাতা-নীলা বেগম, সাং-মইনপুর বাজার, থানা-কসবা, জেলা-বি-বাড়ীয়া, এ/পি সাং-৩/বি, বাসা-৩৬১/বি, হাজী মনসুর আলী সড়ক, মধ্য পাইকপাড়া, মিরপুর, ডিএমপিকে ১ কেজি গাঁজা ও ৮০ (আশি) পিস ইয়াবা ট্যাবলেট সহ সর্বমোট ০২ (কেজি) গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করিয়া হেফাজতে গ্রহন করেন।
অপর একটি অভিযানে এস আই সহিদুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ২৪/০৫/২৩ তারিখে আশুলিয়া থানার পানধোয়া বাজার থেকে সোহেল জ্যেতি চাকমা নামে একজনকে গ্রেফতার করে।
উক্ত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানা ও আশুলিয়া থানায় পৃথক ভাবে দুইটি মামলা রুজু করা হয়েছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন