ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

হরিনাকুণ্ডুতে করোনা মহামারীর তৃতীয় ধাপে কর্মহীন ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এমপি সমি


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৭-২০২১ দুপুর ৩:৪৯

করোনা মহামারীর তৃতীয় ধাপে লকডাউনের কারণে ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার অভাব-অনটনে থাকা ক্ষতিগ্রস্ত মানুষ যখন দিশ‍াহারা হয়ে পড়েছেন, ঠিক তখনই ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য জননেতা  তাহজীব আলম সিদ্দিকী ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে তার নিজস্ব উদ্যোগে ব্যক্তিগত ১০০০ প্যাকেট খাদ্যসামগ্রী প্রদান করেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল- চাল ৮ কেজি, আলু ২ কেজি, ডাল ১ কেজি, ১ লিটার তেল, পেঁয়াজ ১ কেজি ও লবণ ৫০০ গ্রাম।

শনিবার (৩১ জুলাই) হরিনাকুণ্ডু উপজেলার ক্রীড়া সংস্থার মাঠ, শাখারিদহ ও জোড়াদহ এলাকায় সাংসদ তাহজীব আলম সিদ্দিকী নিজ হাতে জনসাধারনের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- হরিনাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা, সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী, থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা, হরিনাকুণ্ডু উপজেলার মেয়র মো. ফারুক হোসেন, সংসদ সদস্যের একান্ত সচিব মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. বজলুর রহমান, হরিনাকুণ্ডু উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ হরিনাকুণ্ডু উপজেলার বিভিন্ন খেটে খাওয়া মানুষ।

এমএসএম / জামান

‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস

মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন

বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত

কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার

নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড