ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে বিপুল পরিমান মাদকসহ আটক ৩


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৫-৫-২০২৩ দুপুর ৩:৩৯
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে ২৪ লক্ষ ৬০ হাজার টাকার মাদকসহ তিন মাদক কারবারী আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার রাতে উপজেলার দক্ষিন ধল্লা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
 
বৃহস্পতিবার (২৫ মে) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ইনচার্জ আবুল কালাম।
 
আটকরা হলেন, কক্সবাজার সদর থানার বাদশাঘোনা এলাকার দুলা মিয়ার ছেলে মোঃ মন্জুর আলম (৩২) একই জেলার টেকনাফ থানার মরিচাঘোনা এলাকার আবুল হাসেমের ছেলে মোঃ হাসান (৩১) এবং নোয়াখালীর জেলার কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর এলাকার মৃত তোফায়েল হোসেনের ছেলে গোলাম মোস্তফা (৫৯)।তোফায়েল হোসেন ঢাকার সাভার এলাকায় ভাড়া বাসায় থাকেন।
 
জেলার ডিবি পুলিশের ইনচার্জ আবুল কালাম বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে মাদক কারবারী মঞ্জুর আলমকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা ও হাসানকে ৫০০পিস এবং মোস্তফাকে ১২০ গ্রাম হেরোইন ও ২০০পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমুল্য ২৪ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে সিংগাইর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার