ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

ডিসি ও পানি উন্নয়ন বোর্ডে স্থানীয়দের লিখিত অভিযোগ

নোয়াখালীতে সরকারী সম্পত্তি দখল করে সীমানা প্রাচীর নির্মাণ


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৫-৫-২০২৩ দুপুর ৩:৪৬

নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের (সরকারী) সম্পত্তি দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করে ভূমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ভূমি গ্রাসী সারোয়ার আলম বাবুল গংদের বিরুদ্ধে।

সরজমিনে গিয়ে দেখা যায়, নোয়াখালীর সুধারাম থানাধীন পশ্চিম চর উরিয়া গ্রামের খলিল মিয়ার দরজায় স্কুল সংলগ্ন সরকারী পাকা রাস্তার পূর্ব পার্শ্বে মফিজের রহমান ভূইয়া বাড়ীর সামনে খালের সরকারী ভূমি দখল করে স্থানীয় ভূমিগ্রাসী সারোয়ার আলম বাবুল, ফারুক ও আবুল হোসেন তাদের দখলীয় বসত সম্পত্তির জমির সাথে থাকা সরকারী ২নং খতিয়ানের সম্পত্তি (খাল) যাহা পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ সরকারী হিসাবে পরিচিত। উক্ত ভূমির উপর গাইড ওয়াল (সীমানা প্রাচীর) নির্মাণ করে সরকারী সম্পত্তি দখল করছে। স্থানীয় এলাকাবাসী সরকারী সম্পত্তি দখল না করার জন্য বাঁধা প্রদান করলেও তা মানছেনা সারোয়ার আলম বাবুল, ফারুক ও আবুল হোসেন গংরা। তারা তাদের মতকরে দখল কাজ চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসী আরো অভিযোগ করে বলেন, গাইড ওয়াল থেকে পুকুরের পাড়ে ১০/১২ ফুট উপরে সরকারী জায়গা রয়েছে। বারবার সার্ভার দিয়ে ভূমিটি পরিমাপ করা হয়েছে। বর্তমানে গাইড ওয়াল (সীমানা প্রাচীর) নির্মাণাধীন ভূমিটি সম্পূর্ণ সরকারী জায়গায়।

এ ঘটনায় সরকারী সম্পত্তি উদ্ধার ও জবর দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলা প্রশাসকের নিকট গত ২২ মে সকালে এলাকাবাসীর পক্ষে স্থানীয় মোঃ বাবুল, আব্দুল হক, আবদুল খালেক ও আবুল কালাম আজাদ স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের একটি অনুলিপি নোয়াখালী পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলীকেও জমাদেন। এ ঘটনায় নোয়াখালী জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন এলাকাবাসী।

এমএসএম / এমএসএম

লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’

আশ্রয়ণ প্রকল্পের বাড়ি বেঁচা-কেনার রমরমা বাণিজ্য, একেক জনের দখলে একাধিক