ঢাকা বৃহষ্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

‘আমরা সুষ্ঠু-সুন্দর নির্বাচন করতে চাই, এটাকেই তারা সমর্থন করেছে’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৫-২০২৩ দুপুর ৩:৫২

যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমরা আমাদের যে অঙ্গীকার, সুষ্ঠু-সুন্দর নির্বাচন আমরা করতে চাই এটাকেই তারা সমর্থন দিয়েছেন।’ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আমাকে চিঠি পাঠিয়েছিলেন, তাতে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করা হয়েছে। অতএব আমরা আমাদের যে অঙ্গীকার, সুষ্ঠু-সুন্দর নির্বাচন আমরা করতে চাই এটাকেই তারা সমর্থন দিয়েছেন। এতে চিন্তুার কিছুই নেই।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজন করতে যত ধরনের আয়োজন করা প্রয়োজন, আমরা করব। মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে বদ্ধপরিকর।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘কেউ কেউ অভিযোগ করে যে রাতে অন্ধকারে নাকি ভোট হয়ে যায়, এজন্য স্বচ্ছ ব্যালটবক্স তৈরি করেছি।’

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘গণতন্ত্র দেশে আছে বলেই, মাননীয় প্রধানমন্ত্রী গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করছেন বলেই, আমাদের দেশের মানুষের মঙ্গল হয়েছে, উন্নতি হয়েছে। আমরা গণতান্ত্রিক সরকার, আমাদের জনগণের প্রতি বিশ্বাস আছে। সুতরাং এই যে কী তারা করেছে, শুনেছি সব দেশের জন্য, ভাল তো। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এটি বরং আমাদের অবস্থানকে আরও শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছে। ফলে আমাদের যেটা ভাল, স্বচ্ছ ও সুন্দর নির্বাচন আমরা করে যাব।’

নতুন মার্কিন ভিসানীতির ফলে বাড়তি চাপ অনুভব করছেন কিনা, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘না, বাড়তি কোনো চাপ নেই। তারা তাদের কাজ করেছেন, আমরা আমাদের কাজ করেছি।’

এতদিন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়নি কেন, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “তাদের নীতি তারা জানাক, আমি কেন জানাব। তাদেরকেই জানাতে দেন, তারা সেটি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আমাকে চিঠি দিয়েছেন, অপূর্ব চিঠি দিয়েছেন, বললে চিঠির ভাষ্যটা বুঝতে পারবেন, সেই চিঠিতে অত্যন্ত সুন্দর কথা বলেছেন। চিঠিতে এক জায়গায় বলেছেন, ‘এই নীতি বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে। আর গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ খুঁটি (নির্বাচন) যেকোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বাধাগ্রস্ত হলে যুক্তরাষ্ট্র যাতে কার্যকর ‍উদ্যোগ নিতে পারে।’

সরকারের পক্ষ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলা হচ্ছে দীর্ঘদিন ধরে, তারপরেও কেন ভিসানীতি আরোপের বিষয়টি কেন আসছে, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুষ্ট লোকরা দেখেন না, জ্বালাওপোড়াও করে। গতকালও পুলিশকে পিটিয়েছে, বাস জ্বালিয়ে দিয়েছে। অতএব তারা একটু সাবধান হবেন। এই ভিসানীতি শুধু যে সরকারি দল বা সরকারে যারা রয়েছে তাদের জন্য না বিরোধীপক্ষে যারা রয়েছেন তাদের ওপরও বর্তাবে।’

নতুন ভিসানীতির পর যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে কিনা জানতে চাইলে ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘খুবই ভাল সম্পর্ক রয়েছে, কোনো সম্পর্কের টানাপোড়েন নেই। ৫২ বছরে আমাদের সম্পর্ক সুদৃঢ় হয়েছে, তারা এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে চায়। যেটি তারা চিঠিতে লিখেছে।’

এমএসএম / এমএসএম

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে

সরকারের বহুমুখী উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেন তথ্যমন্ত্রী

আরও তিন দিনের ছুটিতে ঈদ শেষে ঢাকায় ফেরার চাপ কম

মাসুদ উদ্দিন চৌধুরীকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস

যে কারণে দেশ ছাড়লেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক

পুলিশের সহযোগিতায় বন্ধ করে দেয়া হয় ‘নবীন পাঞ্জাবি’র শো-রুম

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ

জ্বালা‌নিতে অ‌তি‌রিক্ত অর্থ খরচের কথা আইএমএফকে জা‌নিয়েছে বাংলাদেশ

আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী