ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

এশিয়া কাপের ভাগ্য নির্ধারণ কবে জানা গেল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৫-২০২৩ দুপুর ৪:১

পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যম খবর দিয়েছে, হাইব্রিড পদ্ধতিতে এশিয়া কাপ খেলতে সম্মত হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই-এর পক্ষ থেকেও বলা হয়েছে, আইপিএল ফাইনালের পরে এশিয়া কাপের ঘোষণা আসতে পারে। 

আগামী ২৮ মে ওই ঘোষণা আসার সম্ভাবনার কথা বলেছে সংবাদ মাধ্যম ক্রিকবাজ। আইপিএল ফাইনাল দেখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে বিসিসিআই। 

ওই ম্যাচ দেখতে আসলে তিন বোর্ড প্রধানের সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছেন এসিসির প্রেসিডেন্ট ও বিসিসিআই-এর সেক্রেটারি জয় শাহ, ‘নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২৮ মে অনুষ্ঠিত ফাইনালে উপস্থিত থাকবেন বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান বোর্ডের প্রধান। সেখানে আমরা এশিয়া কাপ বিষয়ে আলোচনা করবো।’ 

ক্রিকবাজ এসিসির সদস্যদের সঙ্গে আলোচনা করে জানতে পেরেছে যে, হাইব্রিড পদ্ধতিতেই এশিয়া কাপ হতে যাচ্ছে। তবে দ্বিতীয় ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে হবে নাকি শ্রীলঙ্কা সেটাই মূল আলোচনার বিষয় হতে পারে। গরমের কারণে এর আগে আরব আমিরাতে ম্যাচ খেলতে আপত্তি জানিয়েছিল বাংলাদেশ ও আরব আমিরাত।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে