কারিগরি প্রশিক্ষণে বেকারত্ব দূরীকরণে কাজ করছে ইএসডিও-সীড্স প্রকল্প
ইকো- সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তক বাস্তবায়িত স্ট্রমী ফাউন্ডেশনের এর আর্থিক সহযোগিতায় মর্যাদাপূর্ণ এবং স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন-(সীড্স) কর্মসূচী’র আওতায় কুড়িগ্রাম সদর, উলিপুর এবং নাগেশ্বরী উপজেলায় ৯টি ইউনিয়নে সীড্স প্রকল্পের কার্যক্রম চলমান। প্রকল্পের টিভেট কার্যক্রমের মাধ্যমে ২০১৯ সাল থেকে যুবক-যুবতীদের (২০ থেকে ২৪ বছর বয়সী) রাজমিস্ত্রী, কাঠমিস্ত্রী, ওয়েলডিং, কম্পিউটার অপারেশন, মোবাইল ফোন সার্ভিসিং, হ্যান্ডি ক্রাফ্ট, বিউটিফিকেশন, ইলেক্ট্রিক হাউস ওয়ারিং, মটর সাইকেল মেকানিক সহ মোট ১৭ টি ট্রেডে ৩ থেকে ৬ মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্স প্রদান করা হচ্ছে। স্থানীয় পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক তথা গুরু শিষ্য মডেল এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অন্তর্ভূক্ত করার মাধ্যমে প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা হচ্ছে। প্রশিক্ষণ শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রকল্প হতে প্রশিক্ষনার্থীদের নগদ অর্থ প্রদান করা হয়।
উল্লেখ্য যে অদ্য ২৫শে মে’২০২৩ ইং তারিখ নাগেশ^রী উপজেলার ভিতরবন্দ ও কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে মোট ৮ জন টিভেট প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ শেষে ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ,প্রকল্পের জন সংগঠনের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে নগদ অর্থ প্রদান করা হয়।উক্ত প্রকল্পের আওতায় এ পর্যন্ত ৬০০ জন যুবক-যুবতি প্রশিক্ষণ গ্রহণ করে কাজ করে নিয়মিত আয় করছে,যা পরিবার উন্নয়নে ও অত্র এলাকার বেকারত্ব দূরীকরনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন