লোহাগড়ায় মধুমতি নদীতে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার
নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদীতে নিখোঁজের দুই দিন পর রাজিব ভূঁইয়া (১৪) নামের এক স্কুলছাত্রের মরদেহ পাওয়া গেছে। আজ শুক্রবার ভোর ৫টার দিক আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চর-আজমপুর এলাকার মধুমতি নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সুমন।
রাজিব ভূঁইয়া লোহাগড়া উপজেলার পুরোনো ধানাইড় গ্রামের জুলহাস ভূঁইয়ার ছেলে। সে স্থানীয় মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। গত বুধবার দুপুরে লোহাগড়া উপজেলার পুরোনো ধানাইড় গ্রামের মধুমতী নদীর ঘাট থেকে সাঁতার দিয়ে নদীর পার হচ্ছিল রাজিব। এ সময় মাঝ নদীতে ডুবে নিখোঁজ হয় সে।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মধুমতী নদীতে ডুবে যাওয়ার পর স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পায়নি। পরে খুলনা থেকে ডুবুরি দল এসে উদ্ধারকাজ শুরু করে। দুই দিন অভিযান চালিয়েও মরদেহ উদ্ধার করতে পারেনি ডুবুরি দলটি এবং বৃহস্পতিবার বিকেলে অভিযান শেষ করে তারা চলে যায়। আজ ভোরে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চর আজমপুর এলাকায় মধুমতী নদীর তীরে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলামকে জানান। তিনি স্বজনদের খবর দেন।
পরে স্বজনেরা মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied