ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়ে তরুন সাংবাদিকদের অনুপ্রানিত করলেন- তপু ঘোষাল


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২৬-৫-২০২৩ দুপুর ৩:৫৭
ভারতের উত্তর প্রদেশের ঐতিহ্যবাহী তাজমহল খ্যাত আগ্রা শহরে ফাইভ স্টার হোটেল ক্লাকস সিরাজের আন্তর্জাতিক হলরুমে ইন্দো-বাংলা-নেপাল আন্তর্জাতিক মিডিয়া কনকেলেভ-২০২৩ অনুষ্ঠিত হয় ।
 
১৭ই মে বুধবার এই আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশ, ভারত ও নেপাল, থেকে প্রায় তিন শতাধিক সাংবাদিক যোগদান করেন। আন্তর্জাতিক এই কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-প্রফেসর এস পি সিংহ বাঘিল এস্টেট মিনিস্টার অফ ল’ গভমেন্ট অব ইন্ডিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যোগেন্দ্র উপাধ্যদয় মিনিস্টার অফ এডুকেশন ইউপি গভমেন্ট, শিব মনোহর পান্ডে প্রেসিডেন্ট ইউপি জার্নালি অ্যাসোসিয়েশন, রাজু লামা প্রেসিডেন্ট সার্ক জার্নালিস্ট ফোরাম, আব্দুর রহমান কেন্দ্রীয় সেক্রেটারি সার্ক জার্নালিস্ট ফোরাম, প্রফেসর স্মিতা মিশ্র এক্সিকিউটিভ মেম্বার সার্ক জার্নালিস্ট ফোরাম, অনুরুদ্ধ সুধাংশু প্রেসিডেন্ট সার্ক জার্নালিস্ট ফোরাম ইন্ডিয়া চ্যাপ্টার, সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে আগত সাংবাদিক নেতা ও সদস্যবৃন্দ।
 
আন্তর্জাতিক কনফারেন্সে মিডিয়ার চ্যালেঞ্জ শীর্ষক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আন্তর্জাতিক এই কনফারেন্সে সাহসী সাংবাদিকতায় ও অনলাইন মিডিয়ায় বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশের “দৈনিক বাংলা ৭১” এর স্টাফ রিপোর্টার ও নিউজ পোর্টাল “তাজা খবর” এর সম্পাদক ও প্রকাশক তপু ঘোষাল কে আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হয়।
 
তপু ঘোষাল আন্তর্জাতিক পর্যায়ে অনেক সভা সেমিনারে অংশগ্রহণ করেন। তিনি দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি বিদেশের অনেক পত্রিকার বাংলাদেশি প্রতিনিধি হিসেবে কাজ করেন। অনলাইন সাংবাদিকতা প্রসারে তিনি বিশেষ অবদান রেখে চলেছেন এবং নবীন সাংবাদিকদের আইকন হিসেবে পরিচিতি লাভ করেছে।
 
উল্লেখ্য, গত ১০-১১ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল সার্ক আন্তর্জাতিক জার্নালিস্ট কনফারেন্স-২০২৩ তখন বাংলাদেশ থেকে চার সাংবাদিক অংশগ্রহণ করেছিলেন এর মধ্যে তিনিও ‍ছিলেন।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন