ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

যে দলের ক্যাপ্টেন আত্মসমর্পণ করে সে দলের সাথে খেলা হতে পারে নাঃ গাইবান্ধায় দুলু


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৬-৫-২০২৩ দুপুর ৩:৫৯

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে শুক্রবার উপজেলার স্থানীয় গলাকাটি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রধান বক্তা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বলেন, আওয়ামী লীগ সরকার বিএনপির নিরীহ নেতা কর্মীদের মামলা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু মানুষকে জাতীয়তাবাদী শক্তি থেকে দুরে রাখা যাবে না।

প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বক্তব্য বলেন,যে দলের ক্যাপ্টেন আত্মসমর্পণ করে সে দলের সাথে খেলা হতে পারে না মানুষ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চাই, গণতন্ত্র আজ ধ্বংস হয়ে গেছে। অতিবিলম্বে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাছাই করার জন্য সরকারের প্রতি আহব্বান জানায়।

সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সভাপতি ডঃ মইনুল হাসান সাদিক উদ্বোধনী বক্তব্যে বলেন দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্ন করায় উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল,জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক নমিনি ফারুক আলম সরকার,জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক  ইলিয়াস হোসেন, জেলা বিএনপির সদস্য মইনুল ইসলাম শামীম ও কামরুজ্জামান সোহাগ ফুলছড়ি উপজেলা বিএনপির আহবায়ক সাদেকুল ইসলাম নান্নু, সদস্য সচিব ওহিদুল ইসলাম জয় প্রমুখ সহ জেলা ও ফুলছড়ি উপজেলা বিএনপির উচ্চ পদস্থ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

পুলিশ সুপারের এক বছরের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন

ত্রিশাল মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

চট্টগ্রামজুড়ে তীব্র গ্যাস সংকট,দীর্ঘ লাইন সিএনজি চালকদের

নীরব টুঙ্গিপাড়া, নিরাপত্তার চাদরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ

শরণখোলায় পুলিশের অভিযান: ৭৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

ডাক্তার,নার্সদের কাছে যাওয়া মানে আগুনে হাত দেওয়া’মমেকহা লেবার ওয়ার্ডে ক্ষোভ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাপ্তাই সুইডিশ পলিটেকনিকে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৯

সিন্ডিকেটের কবজায় হাটহাজারীর বাজার: নিত্যপণ্যের দামে নাভিশ্বাস

মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে তারের সঙ্গে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার: পুলিশ বলছে সাউন্ড বক্স

সন্দ্বীপে দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণ সংসদের মতবিনিময় সভা

বাবুগঞ্জে ১৫ আগস্ট উপলক্ষে শোক কর্মসূচি: ফেসবুকে ছবি ও ভিডিও ঘিরে আলোচনা

দুমকিতে আমন চাষে বাম্পার সম্ভাবনার আভাস, মাঠে মাঠে চারা রোপণের ধুম

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ধৈর্য ধরতে হবে, আগামী বছরই কাজ শুরু: ত্রাণমন্ত্রী